৮০ শতাংশ মানুষ করোনার টিকা পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৮:৪৮ আপডেট : ০৩ জুন ২০২১, ১৯:৩৪

জনগণকে করোনার টিকা নিতে কোনও অর্থ ব্যয় করতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে।’  

বৃহস্পতিবার (৩ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ভ্যাকসিন ক্রয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে সরকার। বাজেটে ভ্যাকসিন ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখবো আমরা।’

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার করছে সরকার।’ সেই সঙ্গে পর্যায়ক্রমে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

রাশিয়া থেকে সরকারি পর্যায়ে টিকা আমদানির পরিকল্পনার কথা প্রস্তাবিত বাজেটে উল্লেখ করেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফাইজার, ফ্রান্স ও বেলজিয়ামের সানোফি ও জিএসকে কোম্পানি থেকেও ভ্যাকসিন আমদানির কথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের টিকাদান কার্যক্রম চালিয়ে নিতে দেড় বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া যাবে। মহামারিতে জনগণের সুরক্ষায় ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার ব্যবস্থা নিয়েছে সরকার। তবে সম্প্রতি ভারতে মহামারি পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ার পর থেকে দেশটি ভ্যাকসিন রফতানি বন্ধ রেখেছে।’

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স সুবিধার আওতায় ৬ কোট ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এরমধ্যে ১ দশমিক ০৬ লাখ ডোজ টিকা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এভাবে দেশের ৩ কোটি ৪০ লাখ মানুষ টিকা পাবেন, যা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক