ঋণ খেলাপিদের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে ইসি’র চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২১:৫০আপডেট : ০৬ জুন ২০২১, ২১:৫১

তফশিল ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনের প্রার্থীদের ঋণ খেলাপিদের তথ্য চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৬ জুন) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আগামী ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন ও বিধি অনুসারে ঋণ খেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। ওই নির্বাচনে ঋণ খেলাপি ব্যক্তিরা মনোনয়নপত্র দাখিল করলে যাতে তাদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, তার জন্য আইনে নির্ধারিত সব ব্যাংক হতে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।

চিঠিতে আরও বলা হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নামসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট থেকে সংগ্রহ করার জন্য এবং তার আলোকে বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন।

ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার পূর্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে দেওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দফতরে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আসন ৩টিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোট গ্রহণ হবে আগামী ১৪ জুলাই।

 

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের