বিদেশি মেডিক্যাল শিক্ষার্থীদের দেশে প্রবেশের অনুমতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ২৩:১৭আপডেট : ০৯ জুন ২০২১, ২৩:১৭

বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি মেডিক্যাল শিক্ষার্থীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) একটি ফ্লাইটে নেপাল থেকে শিক্ষার্থীদের বাংলাদেশের আসার কথা রয়েছে। অন্যদিকে ভারত থেকে ছাত্ররা শুধু ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকতে পারবে। যারা শেষ বর্ষের ছাত্র যাদের এবং সামনে পরীক্ষা আছে তাদেরই ফেরার অনুমতি দেওয়া হয়েছে। সবক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, এটি আমাদের পক্ষ থেকে ভালো শুভেচ্ছার নিদর্শন। এরা শেষ বর্ষের ছাত্র, সামনে তাদের পরীক্ষা সামনে বলেই দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা সবার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবো।

উল্লেখ্য ভারতে কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় বাংলাদেশ তার সীমান্ত গত এপ্রিল থেকে বন্ধ রেখেছে। শুধুমাত্র বাংলাদেশি ও বিশেষ অনুমতিপ্রাপ্তদের দেশে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী