আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ০২:০২আপডেট : ১১ জুন ২০২১, ০২:০৩

আজ শুক্রবার (১১ জুন) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ওয়ান-ইলেভেনের সরকারের সময় তিনি দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এদিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। বন্দি থাকা অবস্থায় কারা অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লর ওই সময় বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

পেয়েই চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেয়া হয় তাকে।

পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বারসহ চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৮ সালে কারামুক্ত হওয়ার পরের বছর থেকেই শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এ বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে শেখ হাসিনার কারামুক্তি দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করবে বিভিন্ন সংগঠন।

দিবসটি উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বেলা সাড়ে ১১ টায় কলাবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গনে সীমিত পরিসরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ।

সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

কারামুক্তি দিবস উপলক্ষে আজ বাদ জুম্মা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে

 

/ইএইচএস/এফএএন/
সম্পর্কিত
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের: প্রধানমন্ত্রী
পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব
সর্বশেষ খবর
কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার আহ্বান
কুড়িগ্রামসহ ৫ জেলায় বন্যার শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে প্রস্তুত থাকার আহ্বান
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
বগুড়ায় বেশি বরাদ্দ অস্বীকার প্রতিমন্ত্রী শাহে আলমের
নারীর সুস্থতাকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেস
নারীর সুস্থতাকে গুরুত্ব দিয়ে একসঙ্গে কাজ করবে ব্লুমিং বি ও রিজুভা ওয়েলনেস
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১৬ কোটি টাকা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার