মিলাররা কেন চাল দিচ্ছেন না খতিয়ে দেখুন: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৭:৩১আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:৪৪

ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া কেউ যেন খাদ্য মজুত না করে, সেটি মনিটরিং করতে হবে। পাশাপাশি মিলাররা কেনও চাল দিচ্ছে না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১৫ জুন) সচিবালয়ে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১’ অভিযান রাজশাহী ও রংপুর বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বোরো সংগ্রহের ব্যর্থতায় কোনও অজুহাত চলবে না। যারা ইতোমধ্যে সংগ্রহ অভিযানে লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছেন, তাদের নতুন করে বরাদ্দ দেওয়া হবে।’ একই সঙ্গে যাদের অগ্রগতি সন্তোষজনক নয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিদফতরের রাজশাহী ও রংপুর বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

খাদ্যমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘কোনোভাবেই সরকার ফড়িয়াদের কাছ থেকে ধান কিনবে না। প্রকৃত কৃষকের ধান কেনাই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।’ মিলাররা যেন নির্ধারিত সময়ে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেন, তা নিশ্চিত করতে তিনি খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান। আগামী ৩০ জুনের মধ্যে সংগ্রহ লক্ষ্যের ৭৫ শতাংশ অর্জন করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে খাদ্য অধিদফতর ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। যেকোনও দুর্যোগে সংগৃহীত এ খাদ্যশস্য মূল ভূমিকা রাখে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘মিলাররা কেন চাল সরবরাহে গড়িমসি করছেন, তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের খতিয়ে দেখতে হবে। মাঠ পর্যায়ের তথ্য সঠিক হলে পরিকল্পনা করা সহজ হয়।’

চালের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে বাজার ও মিলগেট মনিটরিং কাজে খাদ্য কর্মকর্তাদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বোরো সংগ্রহ অভিযান শুরু ৩ মে, লক্ষ্যমাত্রা ১৮ লাখ টন ধান-চাল
৩ মে থেকে ধান-গম ও ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম