রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ঋণ দেবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৯:৩৬আপডেট : ১৬ জুন ২০২১, ২০:০১

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংককে ২০ কোটি ডলার ধার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ ঋণ দেওয়া হবে। ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে।’ 

বুধবার (১৬ জুন) অনুষ্ঠিত সরকারের অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাড়তি লাভ পাওয়া যাবে।’ আমরা যদি কাউকে ঋণ দেই, সারা দেশের মানুষ সেটা জানতে পারবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ঋণ দেওয়ার মূল কারণ হলো তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করা। একই সঙ্গে তাদের যে টাকা ঋণ দিচ্ছি, তার চেয়ে ভালো রিটার্ন আমরা পাবো। আমরা যদি কম্পিটিটিভ ভালো রিটার্ন পাই, তাহলে কেন ঋণ দেবো না ?’

তিনি বলেন, ‘আমরা যেমন নিতে পারি, তেমনি দিতেও পারি। আমি বলেছিলাম, আমরা যেহেতু ঋণ নিয়েছি, আমরা ঋণ দেবো। আমাদের সক্ষমতা যা আছে, তার মধ্যে থেকে আমরা যদি ঋণ দিতে পারি, তবে দেবো।’ এই টাকা দিয়ে যদি বাড়তি কোনও লাভ পাই এবং প্রতিবেশী দেশকে সহযোগিতা করতে পারি, সেটা ভালো বলেও জানান তিনি।

সম্প্রতি খেলাপি ঋণ বেড়ে যাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপির বিষয়ে কীভাবে ওয়ার্কআউট করেছে, সেটা আগে দেখে নিই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘একজন সরকারি দলের সদস্য সংসদে হ্যাঁ বা না বলেন, সংসদে সবাই হ্যাঁ কিংবা না বলতে পারেন। কোনও বিল থাকলে সে বিষয়ে হ্যাঁ বা না-এর মাধ্যমে মতামত দিতে পারেন। আর যদি কেউ কথা বলতে চান সেই সুযোগও থাকে, সবাই সেই সুযোগ পান। কিন্তু মাননীয় সদস্যের আপত্তিটা কোথায়, তা আমি বুঝি না।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের