ঢাকা-১৪ উপনির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৪:৫৯আপডেট : ১৭ জুন ২০২১, ১৫:২৮

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নে ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দ্বৈব-চয়নের মাধ্যমে যাচাই করে তথ্য সঠিক না পাওয়ায় এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সঠিকভাবে জমা না দেওয়াসহ জামানতের টাকা না দেওয়ায়।

বৃহস্পতিবার (১৭ জুন) এই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এ তথ্য জানান।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফ’র এওয়াইএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আসন ৩টিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুলাই। এসব উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও করোনা সংক্রমণের কারণে ভোটগ্রহণের তারিখ দুই সপ্তাহ পেছানো হয়।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান