বাম্পার ফলনের পরও চালের দাম কেন বাড়ছে, জানতে চান খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৮:৪৩আপডেট : ২১ জুন ২০২১, ১৮:৪৩

বোরের বাম্পার ফলন হয়েছে এর পরেও বাড়ছে চালের দাম। কেনও ? এর কারণ জানতে চান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিষয়টি খতিয়ে দেখতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২১ জুন) খাদ্য মন্ত্রণালয়ের  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, চৈত্র-বৈশাখ মাসে চালের দাম বাড়েনি, অথচ যখনই মাঠ থেকে বোরো ফসল উঠতে শুরু করলো এবং বোরোর বাম্পার ফলন হলো, তার পরও এখন চালের দাম বাড়ছে কেন,  তা খতিয়ে দেখতেই এ নির্দেশ দেওয়া হয়েছে।

সবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ জুন) সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুলনা ও বরিশাল বিভাগের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা থেকে  চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহায়তায় খাদ্য দফতরের কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিংয়েরও নির্দেশ দেন মন্ত্রী।

খাদ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সচিব  নাজমানারা খানুম, খাদ্য অধিদফতরের খুলনা ও বরিশাল বিভাগের  মাঠ পর্যায়ের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এ বছর ধান ও চালের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। মিল মালিকরা ইচ্ছে মতো চালের দাম বাড়াবেন, সেটা মোটেই কাম্য নয়। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য চালের দাম সহনীয় রাখতে সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, মিল মালিকদের কাছ থেকে চুক্তি মোতাবেক নির্ধারিত সময়ে বেরো সংগ্রহ করতে খাদ্য বিভাগের মাঠ কর্মকর্তাদের তৎপর হতে হবে। অন্যথায়, মিল মালিকদের পাশাপাশি কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় থেকে ধান ও চাল সংগ্রহের যে নির্দেশনা জারি করা হয়েছে, সেই মোতাবেক সংগ্রহ অভিযান সফল করতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে ৭৫ শতাংশ বোরো সংগ্রহ নিশ্চিত করতে হবে।’

 

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
বিশ্ববাজারে কমলেও দেশে চালের দাম বাড়ছে কেন 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম