শনাক্ত বেড়েছে ৪৯ শতাংশ, মৃত্যু ৪৮ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২১, ১৮:৪৬আপডেট : ২৬ জুন ২০২১, ১৯:১৪

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। শনিবার ( ২৬ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানো গেছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (২০ জুন থেকে ২৬ জুন) করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৮৭৮টি। আর গত সপ্তাহে ( ১৩ জুন থেকে ১৯ জুন) পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ৪৯ হাজার ১৪০টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ১৮ দশমিক ৬০ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ১১১ জন আর গত সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ২৩ হাজার ৫৪১ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ৪৯ দশমিক ১৫ শতাংশ।

চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭০৮ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ১৬ হাজার ১২২ জন। অর্থাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ২৮ দশমিক ৪৫ শতাংশ।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৭ জন। গত সপ্তাহে মারা গিয়েছিলেন ৩৯৫ জন। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ৪৮ দশমিক ৬১ শতাংশ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ