করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৮:২১আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:১৬

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তার ৪ দিনের মাথায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ভাঙা হলো আজ বৃহস্পতিবার (১ জুলাই)। এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যু একশ’র ওপরে। এর আগে ৩০ জুন ১১৫ জন, ২৯ জুন ১১২ জন, আর ২৮ জুন মারা যায় ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার ৩০১ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন চার হাজার ৬৬৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ আর এখন পর্যন্ত  ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য আট, আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪টি নমু সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৫৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায়  ৪৮ লাখ ৪৮ হাজার ১৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৯২ হাজার ৮১৭টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে পুরুষ ৯০ জন আর নারী ৫৩ জন। এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪১৫ জন আর নারী চার হাজার ২৩১ জন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৭০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৮ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী একজন আর শূন্য থেকে ১০ বছর বয়সী একজন।

মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, খুলনা বিভাগের ৪৬ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের সাত জন, রংপুর বিভাগের ১০ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন তিন জন। সরকারি হাসপাতালে মারা গেছেন ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন আর বাড়িতে ১১ জন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না