বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিক এ বছর মুক্তি পাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৩:০৯আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৫:৩৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ এ বছর মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। শনিবার (৩ জুলাই) সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ সংসদে পাসের প্রতিক্রিয়ায় মন্ত্রী এ কথা বলেন।

জানা গেছে, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ চলচ্চিত্রের পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কবলে তা পিছিয়ে এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়িয়েছে।

মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়েছে।

সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন তা জানতে চান বিএনপির হারুনুর রশীদ। অভিনয় শিল্পীরা ভারতীয় না বাংলাদেশের সেই প্রশ্ন করেন বিএনপির এ এমপি।

এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ তার যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে মোগল আজমসহ একাধিক আন্তর্জাতিক সিনেমার নাম উল্লেখ করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে কেন ৫০ বছরে কোনও সিনেমা নির্মিত হলো না সেই প্রশ্ন তোলেন।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এই চলচ্চিত্রের সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে বাংলাদেশি শিল্পীরা অভিনয় করছেন। যদিও এটা যৌথ প্রযোজনার ছবি। এ বছর চলচ্চিত্রটি মুক্তি পাবে। এটা একটি মাইলস্টোন চলচ্চিত্র হবে।’

এর আগে জনমত যাচাই বাছাই প্রসস্তাবের আলোচনায় মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এর কাজ এগিয়ে চলছে। বাংলাদেশেও কাজ হয়েছে।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী