টিকা নিতে ফের শুরু নিবন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ১৭:২৩আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯:৫৬

করোনাভাইরাসের টিকা নিতে আবারও নিবন্ধন শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (৭ জুলাই) অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, টিকাদান কার্যক্রম মাঝে একটু স্তিমিত হয়ে গিয়েছিল, এখন সেটি আবার চালু হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার যে কার্যক্রম সেটিও বন্ধ ছিল, এখন আবার নিবন্ধন নতুন করে করা যাচ্ছে। টিকা নেওয়ার বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনা হয়েছে। অগ্রাধিকার তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, তবে শুরুর দিকে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে একটু চাপ তৈরি হয়, প্রাথমিক অবস্থায় সে চাপটি থাকবে এবং যত দিন গড়াবে সে চাপ কমে যাবে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে নতুনভাবে টিকাদান কর্মসূচিতে কোভ্যাক্স থেকে পাওয়া মডার্না এবং চীনের সঙ্গে চুক্তির আওতায় কেনা সিনোফার্ম টিকা দেওয়া হবে।

মডার্না দেওয়া হবে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় আর সিনোফার্মের টিকা দেওয়া হবে জেলা ও উপজেলা পর্যায়ে।

রেজিস্ট্রেশন বা নিবন্ধন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না জানিয়ে স্বাস্থ্য অধিদফতর বলছে, দ্রুতই সারাদেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল/ জেলা সদর হাসপাতাল/২৫০ শয্যা হাসপাতাল/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের কেন্দ্রগুলোতে এই টিকাদান কর্মসূচি চলবে।

১২ সিটি করপোরেশন এলাকার মধ্যে রয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন। এসব এলাকায় মডার্নার টিকা দেওয়া হবে।  আর সব জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।

করোনায় ৫০-ঊর্ধ্ব ব্যক্তিদের মৃত্যু বেশি

করোনায় আক্রান্ত হয়ে ৫০-ঊর্ধ্ব মানুষরাই বেশি মারা যাচ্ছেন বলে জানিয়েছেন ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৫ হাজার ৩৯২ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫০-ঊর্ধ্ব মানুষই বেশি। কাজেই তাদের সুরক্ষিত রাখার জন্য আমাদের সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম