ফ্রান্সে বঙ্গবন্ধুকে নিয়ে ডাকটিকিট অবমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১০:১১আপডেট : ১৩ জুলাই ২০২১, ১০:১১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ডাকটিকিট অবমুক্ত করেছে ফ্রান্স। ডাকটিকিটটিতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশি চিত্রশিল্পী শামসুদ্দোহার আঁকা বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি। প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, এটি কেবল স্মারক নয়, নিত্য ব্যবহার্য ডাকটিকিট। এর মাধ্যমে ফ্রান্সের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনও দেশে চিঠি বা পার্সেল প্রেরণ করা যাবে।

সোমবার (১২ জুলাই) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও ফরাসি ডাক বিভাগের সহায়তায় এই ডাকটিকিট অবমুক্ত করা হয়।

ফরাসি ডাক বিভাগের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির ডাক টিকিট প্রকাশনা বিভাগের পরিচালক গিলে লিবচিটজ এবং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন যৌথভাবে ডাকটিকিটটি অবমুক্ত করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আজীবন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে তাদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার রাজনৈতিক আদর্শ, জীবন দর্শন বিশ্বের স্বাধীনতাকামী জনগোষ্ঠির কাছে পৌঁছে দিতে দূতাবাসের চলমান উদ্যোগের এটি অন্যতম।

এসময় গিলে লিবচিটজ বলেন, এ কাজের সাথে সম্পৃক্ত হওয়ায় তারাও বঙ্গবন্ধুর মতো একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে, তার জীবনাদর্শ সম্পর্কে বিশদভাবে জানতে পেরেছেন।

এ ডাকটিকিট ফরাসি জনগণের কাছে বাংলাদেশের জাতির পিতাকে আরও সুপরিচিত করতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক