টিকা পেতে দেশে নিবন্ধন করেছেন প্রায় ১ কোটি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ০৩:০৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৩:০৭

করোনাভাইরাস প্রতিরোধী টিকা পেতে দেশে প্রায় ১ কোটি মানুষ নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন মানুষ ‘সুরক্ষা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। 

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার জন্য গত ২৬ জানুয়ারি নিবন্ধন শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারিতে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। শুরুতেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটের প্রস্তুতকৃত কোভিশিল্ড টিকা দেওয়া হয়। তবে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে ক্রমেই এ টিকার মজুত কমে আসে। আর তাতে করে গত ২ মের পর টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। 

স্থগিতের আগে কোভিশিল্ড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনকে। আর দ্বিতীয় ডোজ নেওয়া সম্পন্ন করেছেন ৪২ লাখ ৯৬ হাজার ৭৩ জন। বাকীরা এখনও দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।

পরে চীনের সঙ্গে টিকার জন্য নতুন করে চুক্তি এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের এবং মডার্নার টিকা আসায় আবার নিবন্ধন শুরু হয় গত ৭ জুলাই থেকে। গত ১২ জুলাই জেলা-উপজেলা পর্যায় চীনের সিনোফার্মের টিকা আর দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান কর্মসূচি ফের শুরু হয়েছে।  

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফাইজার–বায়োএনটেকের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪২ হাজার ৮৩৩ জনকে। সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৫ হাজার ২৩০ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২৫৯ জনকে। আর গত মঙ্গলবার দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া হয়েছে ৬৬ হাজার ৪০৫ জনকে।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম