৩০ লাখ ডোজ মডার্নার টিকা আসছে সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৬:৩৬আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৭:৫৩

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ লাখ ডোজ মডার্নার টিকা আসছে বাংলাদেশে। শনিবার (১৭ জুলাই) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় এ কথা জানান। কোভ্যাক্স’র আওতায় এই টিকা দিচ্ছে দেশটি। করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র টিকা সরবরাহ বাড়াতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে টিকা আসার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগামী সোমবার এই টিকা বাংলাদেশে পৌঁছাবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মডার্নার টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি বাংলাদেশে আসে। মডার্নার টিকা নিয়ে দেশে করোনাভাইরাসের মোট চারটি টিকা এলো।

এর আগে গত ২৭ জুন ওষুধ প্রশাসন অধিদফতর দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারে অনুমোদন দেয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে টিকাটির অনুমোদন দেওয়া হয়।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা