সাতদিনে করোনায় প্রায় দেড় হাজার মৃত্যু, শনাক্ত ৮৩ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৮:০৮আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮:১৮

গত সাতদিনে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮০ জন। শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত এই পরিসংখ্যানে দেখা যায়, বিগত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মৃত্যু বেড়েছে ১৫ দশমিক ৯০ শতাংশ। 

এই সাতদিনের মধ্যে গতকাল শুক্রবার (১৬ জুলাই) ছাড়া প্রতিদিনই ২শ’ এর উপরে করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জুলাই করোনা মহামারিকালে একদিনে সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সাতদিনে ২ লাখ ৮৪ হাজার ৪২৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে  ৮৩ হাজার ৯৬ জন। যা আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ৭৪ শতাংশ বেশি।

পাশাপাশি সুস্থ হয়েছেন ৫৫ হাজার ২৪ জন, যা আগের সপ্তাহের চেয়ে ৪১ দশমিক ৩০ শতাংশ বেশি। আগের সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে ১৯ দশমিক ৭৭ শতাংশ।

/এসও/ইউএস
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম