সৈয়দপুরে মেয়র পদে নির্বাচিত আমজাদ হোসেন ভজে

নীলফামারী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৬, ০৪:১৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০৪:৪৯

পৌর নির্বাচন  

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ  আমজাদ হোসেন সরকার ভজে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্থগিত চারটি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বেসরকারী ফলাফলে এ ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২৯,৯১২ ভোট পেয়ে বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার পুনরায় মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন। তিনি নৌকা মার্কা প্রতীকে পেয়েছেন ২২,০৬৫ ভোট।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর, ২০১৫-এ অনুষ্ঠিত সৈয়দপুর পৌর নির্বাচনে ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮টিতে আমজাদ হোসেন সরকার পেয়েছিলেন ২৫,৮২৩ ভোট।

মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে আগেরবার স্থগিত চারটি কেন্দ্রে বিএনপি’র আমজাদ হোসেন সরকার পেয়েছেন ৪,০৮৯ ভোট। এ নিয়ে তাঁর মোট ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৯১২। আর স্থগিত চার কেন্দ্রে আওয়ামী মনোনীত প্রার্থী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন পেয়েছেন ২,১০৬। এর আগে ২৮টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন নৌকা প্রতীকে পেয়েছিলেন ১৯,৯৬৯ ভোট। সব মিলিয়ে তাঁর মোট ভোট সংখ্যা দাঁড়ায়  ২২,০৬৫।

৩০ ডিসেম্বর, ২০১৫-এ অনুষ্ঠিত সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৩২টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণে গোলযোগ সৃষ্ট হওয়ার কারণে নির্বাচন স্থগিত করে সংশ্লিষ্ট কমিশন। মঙ্গলবার পৌরসভার ওই ৪টি স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রথমবার ঢামেক হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস
পাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর