সরকারি ৭ হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৮:৪৮আপডেট : ২৫ জুলাই ২০২১, ২১:৫১

রাজধানী ঢাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ১৬টি হাসপাতালের মধ্যে বড় সাতটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ ফাঁকা নেই। রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

করোনা ডেডিকেটেড ১৬টি হাসপাতালের মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই।

বাকি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ আইসিইউ বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।

এছাড়া অন্য হাসপাতালগুলোর মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে দুটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে ছয়টি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আট বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১৪টি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি এবং ডিএনসিসির করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১১টি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, তিনটি হাসপাতাল বাদ দিয়ে রাজধানীতে  করোনা ডেডিকেটেড ১৩টি হাসপাতালের মধ্যে এই মুহূর্তে সাতটি হাসপাতালে কোনও আইসিইউ বেড ফাঁকা নেই। মোট ৩৯৩টি বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৪০টি বেড।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
সর্বশেষ খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার