করোনাকালে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৬:৩৫আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৬:৩৫

সরকার করোনাকালে ক্ষতিগ্রস্তদের জন্য আরও সাড়ে ৪ কোটি টাকা এবং ৯ হাজার ৪৭৫ টন চাল মানবিক সহায়তা হিসেবে দিয়েছে। এর আগে গত ৪ জুলাই ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা বাবদ সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিলো।

সোমবার (২৬ জুলাই) এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরও ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এবার করোনাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬৫০ টন চাল এবং ৩ কোটি এক লাখ টাকা বরাদ্দ  দেওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশের ১২টি সিটি করপোরেশনের জন্য ৮২৫ টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দের শর্তানুযায়ী বরাদ্দ দেওয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুস্থ ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে গত ২৩ জুলাই থেকে আগামী ৫ আগষ্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের