১২ জেলার হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ২০:৩৮ আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:৩৪

ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে আগামী দিনগুলোতে বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি খাতে সহযোগিতা আরও প্রসারিত করবে ভারত। মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আয়োজিত ‘আইসিটিতে বাংলাদেশ-ভারত সহযোগিতা সম্প্রসারণ’ শীর্ষক এক ভার্চুয়াল সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই আশাবাদ ব্যক্ত করনে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় এবং আইসিটিসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। দেশের ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে অর্থায়ন করছে ভারত।

আইসিটি প্রতিমন্ত্রী জানান, অন্যান্য সহযোগিতার পাশাপাশি ৩০ জনকে ৬ মাসের জন্য ভারতে আইসিটির ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক গুরমিত সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বন্দীপ নারুলা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরিফ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহীদ উল মুনির, উই’র সভাপতি নাসিমা আক্তার নিশা প্রমুখ।

 

/এইচএএইচ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বসম্মত সিদ্ধান্তের পরও এমপি আজিজের বিষয়ে নীরব কেন জেলা বিএনপির একাংশ
সর্বসম্মত সিদ্ধান্তের পরও এমপি আজিজের বিষয়ে নীরব কেন জেলা বিএনপির একাংশ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত ব্যবস্থাপনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত