শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য ছিল বিএনপির আমলেই: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ২১:৪০আপডেট : ২৮ জুলাই ২০২১, ২১:৪০

বিএনপি'র আমলেই শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য ছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আওয়ামী লীগ সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন থেকে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউট আয়োজিত সেরা অটোমেটেড আর্থিক প্রতিবেদন পুরস্কার-২০২১ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য দান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।  

‘সরকার দলীয়করণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাস-দলাদলির কথা যদি বলেন, শিক্ষাঙ্গনে যে কী পরিমাণ সন্ত্রাস হয়েছে, তা ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে বুয়েট শিক্ষার্থী সনির মৃত্যু,  ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নিয়োগ করা ভিসির রাতের বেলা অফিস দখল করা থেকেই বোধগম্য। মির্জা ফখরুল সাহেব যা বলেছেন, সেগুলো তাদের বেলাতেই প্রযোজ্য।

তিনি বলেন, গত সাড়ে ১২ বছরে শিক্ষাঙ্গনে সেশনজট অনেক কমে গেছে, একেবারে নেই বললেই চলে আর বিএনপি-জাতীয় পার্টির আমলে চার বছরের কোর্স শেষ করতে সাত বছর লেগে যেতো।

শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তারা যাতে ঠিক শিক্ষা লাভ করে ঠিক সময়ে বেরিয়ে আসতে পারে সেবিষয়ে সরকার অত্যন্ত যত্নবান এবং এবিষয়ে অনেক সফলতা এসেছে।

এর আগে চার্টার্ড অ্যাকাউন্টস ইনস্টিটিউটের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আর্থিক প্রতিবেদনে অটোমেশন পদ্ধতি চতুর্থ শিল্পবিপ্লবে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাবেক সিনিয়র সচিব শুভাশিস বোস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের