হুবার ক্রাফট ও হেলিকপ্টার কিনতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়

জামাল উদ্দিন
৩১ জুলাই ২০২১, ২২:৪৪আপডেট : ৩১ জুলাই ২০২১, ২২:৪৪

দুর্যোগকালীন দ্রুত যাতায়াতের জন্য চট্টগ্রাম, পায়রা ও মোংলা বন্দরের অর্থায়নে এক বা একাধিক ‘হুবার ক্র্যাফ্ট’ এবং হেলিকপ্টার কিনতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়। বিআইডব্লিউটিএ এজন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন একটি প্রতিষ্ঠানকে দিয়ে ফিজিক্যাল স্টাডিও করিয়েছে। সেই স্টাডি রিপোর্টও জমা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে। রিপোর্টটি পর্যালোচনার পর ‘হুবার ক্রাফট’ ও ‘হেলিকপ্টার’ কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেটা নৌপরিবহন মন্ত্রণালয় নাকি সিভিল এভিয়েশন বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্তও নেওয়া হবে পরে।

সংশ্লিষ্টরা জানান, গত মার্চ (২০২১) মাসে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য দ্রুতগামী জল ও আকাশযান হুবার ক্রাফট ও হেলিকপ্টার কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে বলা হয়, দুর্যোগকালীন সময়ে দ্রুত যাতায়াতের জন্য চট্টগ্রাম, পায়রা এবং মোংলা বন্দরের অর্থায়নে এক বা একাধিক যৌথ ‘হুবার ক্র্যাফ্ট' ফ্লিট-এর ব্যবস্থা এবং হেলিকাপ্টার ক্রয় করা যেতে পারে। একইসঙ্গে সকল বন্দরের মৌলিক কাঠামো একই ধরনের রেখে তিনটি সমুদ্র বন্দরকে সমানভাবে সুযোগ-সুবিধা দেওয়ার জন্যেও বলা হয়। এ প্রস্তাবকে সময়োপযোগী ও ভালো প্রস্তাব বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কারণ, এতে দুর্যোগের সময়ে উপকূলীয় এলাকায় দ্রুত যাতায়াত করাসহ অন্যান্য জরুরি চাহিদা মেটানো সম্ভব হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান প্রস্তাব করেন নদী ভরাট হয়ে যাওয়ার কারণে সাত থেকে আট মিটার ড্রাফ্‌টের জাহাজ বন্দরে আসতে পারলেও ১০ মিটার ড্রাফটের জাহাজের বন্দরে আসতে সমস্যা হচ্ছে। মোংলা এবং পায়রা বন্দরে যাতে নির্দিষ্ট ড্রাফটের জাহাজ সব সময় আসতে পারে সেজন্য উভয় বন্দরের জন্য ড্রেজার ক্রয় করতে হবে। তার এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ ক্রয়ের প্রস্তাব যুক্তিযুক্ত। তাছাড়া চট্টগ্রাম, মোংলা এবং পায়রা এই ৩টি বন্দরেরই ‘হুবার ক্র্যাফ্ট' সার্ভিস চালুর ব্যাপারে স্ট্যাডি করা হয়েছে। এটি সুবিধাজনক হবে। তবে এর দাম বেশি পড়বে।

এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সংসদীয় স্থায়ী কমিটি থেকে যেসব সুপারিশ করা হয়েছে ও সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেগুলো আমরা পেয়েছি। আমাদের বন্দর কর্তৃপক্ষের যারা আছেন, তারা এগুলো বাস্তবায়নের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। ‘হুবার ক্রাফট’ কেনার জন্য বিআইডব্লিউটিএ ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীন একটা প্রতিষ্ঠান দিয়ে ফিজিক্যাল স্টাডি শেষ করিয়েছে। তারা একটা রিপোর্টও মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এখন সেই রিপোর্ট পর্যালোচনা করে দেখা হবে যে, এটা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করতে পারবে কিনা।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আলোচনায় আসছে ‘হুবার ক্রাফট আধুনিক যান। এটা পানির ওপর দিয়ে চলে। আবার আকাশেও উড়তে পারে। এটা আবার সিভিল এভিয়েশনের সঙ্গে সম্পর্কযুক্ত। এটা তারাও করতে পারে আবার আমরাও করতে পারি। খুবই ভালো একটা প্রস্তাব পাওয়া গেছে সংসদীয় কমিটির কাছ থেকে। এখন এটা যাদের সঙ্গে বেশি সম্পর্কিত তাদেরই বাস্তবায়ন করা উচিত। যে স্টাডি রিপোর্টটা পাওয়া গেছে সেটার পর্যালোচনা শেষ হলে হয় আমরা বাস্তবায়ন করব। না হয় সিভিল এভিয়েশনকে অনুরোধ করব তারা যেন এটা বাস্তবায়ন করে। আসলেই এটা দরকার। কোস্টাল এরিয়ার জন্য খুব জরুরি। 

 

/জেইউ/এফএএন/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী সেজে হাতেনাতে ধরলেন প্রতিমন্ত্রী
সাত দিনে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার 
স্পিডবোটের যাত্রীভাড়া কত নির্ধারণ করা হলো
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী