মুমূর্ষু মানুষকে রক্তদান একটি মানবিকতা: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৯:৩২আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:৩২

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বঙ্গবন্ধুর সারাজীবনের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা অসহায় মানুষের জন্য কোনও কাজ করতে পারবো। অসহায় ও মুমূর্ষু মানুষের জন্য রক্তদান আমাদের জন্য একটা বড় সুযোগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে। অসহায় ও মুমূর্ষু  মানুষকে রক্তদান একটি মানবিকতা। 

রবিবার (১ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশন কার্যালয়ে আয়োজিত শোকাবহ আগস্ট ২০২১ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের স্মরণে স্বেচ্ছা রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। 

শিল্প মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। 

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, আগস্ট বাংলাদেশের সকল মানুষের জন্য একটি শোকাবহ মাস। আমি বিশ্বাস করি, শিল্প মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয় এবং যে সকল প্রচার সংস্থাসমূহ আছেন তারা যদি এ মহৎ উদ্যোগগুলিকে সারা বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যান, তাতে বঙ্গবন্ধু রক্তের ঋণ কখনও তো শোধ করা যাবে না। তবে মানবতার সেবায় এ রক্তদান কর্মসূচি বিশাল ভূমিকা রাখবে।

/এসআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম