নিবন্ধিত ইলেকট্রনিক মিডিয়া ১০৩টি: সংসদে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮

বর্তমানে দেশে নিবন্ধিত প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৯৫টি এবং ইলেকট্রনিক মিডিয়া ১০৩টি। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের প্রশ্নোত্তরে সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে এ তথ্য  জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রিন্ট মিডিয়ার সংখ্যা ৩ হাজার ১৯৫টি। ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা ১০৩টি। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি। অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৫টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্র ১৪টি। সরকার অনুমোদিত বেসরকারি এফ এম রেডিও ২২টি এবং কমিউনিটি রেডিও ১৮টি।

তিনি বলেন, ‘সরকারি চারটি টেলিভিশন হলো— বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম।’

মন্ত্রী বলেন, ‘৩০টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে রয়েছে। ফ্রিকোয়েন্সি পায়নি ১৩টি চ্যানেল ও দু’টি চ্যানেল ফ্রিকোয়েন্সি পেয়েছে।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম