নতুন বছরের বই ছাপা ও বাঁধাইয়ের ক্রয় প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪

২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২২ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সভায় ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ৮ম ও ৯ম শ্রেণি, এসএসসি ভোকেশনাল, ইবতেদায়ি (তৃতীয়, ৪র্থ ও ৫ম শ্রেণি), দাখিল (৮ম ও ৯ম শ্রেণি) এবং দাখিল ভোকেশনাল স্তরের ১০ লাখ ৮৬ হাজার ২৪৮ কপি বই দরদাতা প্রতিষ্ঠান সিডনা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন (দুটি লট) এবং মৌসুমী অফসেট প্রেসের কাছ থেকে ১ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৩২৩ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ২০ তলা বিজ্ঞান ভবন নির্মাণকাজে ১৫৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৬৪৭ টাকার ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে চট্টগ্রামের শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কাজে ১০২ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৬৯২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য ১৭৯ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৩৭৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন’ প্রকল্পের কাজে ৬৫ কোটি ৭ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৫০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন কাজে ২০ বছর মেয়াদে আনুমানিক ১ হাজার ৩২৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে। এটিরও অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় ১৪৭ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকা ব্যয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়কের কুষ্টিয়া শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প কাজেরও অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম