বেসিক ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূতকরণের পক্ষে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৩আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫০

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূতকরণের পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, 'এ বিষয়ের খসড়া হয়ে গেছে। আমরা সেটি সংসদে নিয়ে যাবো এবং সেখানে অনুমোদন হওয়ার পর একীভূতকরণ কার্যক্রম শুরু হবে।’

বুধবার (২৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখনও আবেদন পাইনি। পদ্মা ব্যাংকের বর্তমান মালিকানা কাঠামোতে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী, জনতা ব্যাংকের শেয়ার আছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডেও তারা আছেন। আমরা অবশ্যই এ প্রস্তাব বিবেচনা করতে পারি। আইনটি আগে হতে হবে, যার পরিপ্রেক্ষিতে এটি হবে।’

‘ব্যাংকটিতে যারা শেয়ারহোল্ডার হিসেবে আছেন, যারা ঋণগ্রহীতা বা ডিপোজিট রেখেছেন, তাদের দিকটিও আমাদের দেখতে হবে। তাই পদ্মা ব্যাংক যাতে বন্ধ না হয়ে যায়, ব্যাংকটি চলমান রাখার জন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সহযোগিতার জন্য এগিয়ে এসেছে’ বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সবাই তো চেষ্টা করতে পারে বিদেশ থেকে টাকা আনার জন্য। কিন্তু পদ্মা ব্যাংকের ব্যালেন্সশিট দেখে বিদেশিরা যদি মনে করেন বিনিয়োগের উপযুক্ত, তারা বিনিয়োগ করবেন। এ জন্য কোনও বাধা নেই। তবে তাদের কমপ্লায়েন্স থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘পদ্মা ব্যাংকের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা ব্যাংকটি ভালোভাবে চালাতে পারেননি। সেখানে অনেক দুর্নীতি হয়েছে‑ আপনারা জানেন, আমরাও শুনেছি। তারা কীভাবে দুর্নীতিতে জড়িত হয়েছে, সেটা এখনও আমরা জানতে পারিনি। কারণ, যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তার প্রাইমারি স্টেটমেন্ট ছিল। সেটির ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে এবং তারা এখন জেলে আছেন।’

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আসছে নতুন বাজেট: অর্থমন্ত্রী
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার: অর্থমন্ত্রী
জিয়াউর রহমানের হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান