ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে ভালো অবস্থানে আছেন: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৪:২২আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৪:২২

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। অতীতের যে কোনও সময়ের চেয়ে বর্তমানে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশে ভালো অবস্থানে আছেন। মাঝে মাঝে কেউ কেউ ধর্মের নামে কিছু বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলেও তা বঙ্গবন্ধুকন্যার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ব্যর্থ হয়। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ৪৩৩ বার্চ মাউন্ট রোড টরন্টো দুর্গাবাড়ি'র যুগপূর্তি উৎসব উপলক্ষে ‘প্রবাসে শারদীয় দুর্গোৎসব’ শিরোনামে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, জাতির পিতা স্বাধীনতার পর পরই তিনি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করেন। বাংলার মাটিতে সম্প্রদায়িকতার বীজ যাতে বপন না হতে পারে এ বিষয়ে জাতির পিতা দেশ স্বাধীন হওয়ার পর পরই বারবার সতর্ক থাকার আহ্বান জানান। 

ডা. মুরাদ বলেন, জাতির পিতা সবসময় চাইতেন বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ একটি দেশ। যেখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম-কর্ম পালন করতে পারবেন। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাধা দিতে পারবে না। 

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান রিয়ারসন ইউনিভার্সিটি আয়োজিত ‘ডিজিটাল কম্যুনিকেশন অ্যান্ড মাস মিডিয়া’ শীর্ষক একটি আলোচনা সভায় বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্বের অন্যান্য দেশের সাথে সমহারে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বলা যায়, বর্তমানে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গরূপে ডিজিটাল বাংলাদেশ।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি‘সরকার একটি গ্রেটার এনিমি ফেস করছে’
ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের