কোভিড মোকাবিলায় মেধাস্বত্বকে প্রতিবন্ধক না করার আহ্বান বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১২:০৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২:০৮

কোভিড মহামারির কার্যকর মোকাবিলায় মেধাস্বত্ব যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান।

জেনেভাতে চলমান বিশ্ব মেধা সংস্থার ৬২তম সাধারণ অধিবেশনে এশীয়-প্রশান্ত অঞ্চলের সমন্বয়ক হিসেবে তিনি আরও বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন ও সবার জন্য তা সহজলভ্য করার জন্য ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার কোনও বিকল্প নেই।

আর্থসামাজিক উন্নয়নে এশীয়-প্রশান্ত অঞ্চল মেধাস্বত্বকে অন্যতম গুরত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করে উল্লেখ করে রাষ্ট্রদূত রহমান এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে আরও বেগবান করার জন্য একটি ন্যায্য ও ভারসাম্যমূলক মেধাস্বত্ব ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ছাড়াও আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদশের উত্তোরণ পরবর্তী সময়ে মেধাস্বত্ব সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং এর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মেধাস্বত্বকে কীভাবে কাজে লাগানো যায় তা নির্ধারণে বিশ্ব মেধা সংস্থাকে এগিয়ে আসার জন্য বাংলাদেশ আহ্বান জানিয়েছে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কোভিড প্রতিরোধে ময়মনসিংহ মেডিক্যালে চলছে প্রস্তুতি, ভর্তি ২ জন
এশিয়াতে এবার কোভিডের মতো ভাইরাস এইচএমপিভির সংক্রমণ
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী