‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমিনবাজার সেতুর কাজ শেষ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট                                                               
০৫ অক্টোবর ২০২১, ১৬:৪৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৬:৪৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা-আরিচা মহাসড়কে দ্বিতীয় আমিনবাজার সেতুর কাজ শেষ হবে। একইসঙ্গে ২০২২ সালের জুন মাসের মধ্যে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কে বাজারের অংশগুলো ৮ লেনে এবং নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কে বাজারের অংশগুলো ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মন্ত্রী  জানান, ২১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এছাড়া ৮০০ মিটার সংযোগ সড়ক রয়েছে। এ সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ২৫ ভাগ এবং আমিনবাজার থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজারের অংশগুলো ৮ ও ৬ লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি শতকরা ৫৬ ভাগ।

পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদফতরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী