ই-কমার্সে যুক্তদের নিবন্ধন-মনিটরিং করা হবে: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৯:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৯:১৭

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, দেশে ই-কমার্সের সঙ্গে যুক্ত সবাইকে নিবন্ধনের আওতায় এনে মনিটরিং করা হবে। ই-কমার্স প্রতিষ্ঠানে কেনাবেচার ক্ষেত্রে নিবন্ধিত গেটওয়ের মাধ্যমে লেনদেন করতে হবে। মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ই-কমার্স বন্ধ করা যাবে না। সুতরাং এ ধরনের প্রতিষ্ঠানকে নিবন্ধন ও মনিটরিংয়ের আওতায় আনার ব্যবস্থা করছি। আশা করছি, দেড়-দুই মাসের মধ্যে ভালো একটা অগ্রগতি হবে।’

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব উল্লেখ করেন, বৈঠকে আলোচ্যসূচির বাইরে ই-কমার্স নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘ই-কমার্সের সঙ্গে যুক্ত সবাইকে নিবন্ধিত করে তাদের মনিটরিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রক্রিয়া ও কীভাবে তা করা হবে সেসব নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে।’

জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য, ‘পাঁচ লাখ টাকার মোটরবাইক আড়াই লাখ টাকায় দেওয়ার প্রস্তাব পেয়েই ঝাঁপিয়ে পড়বো এবং আড়াই লাখ টাকা জমা দিয়ে দেবো? আমার নিজেরও তো একটা বিচার-বিবেচনা থাকা দরকার যে, পাঁচ লাখ টাকার জিনিস কীভাবে আমাকে আড়াই লাখ টাকায় দেবে? সুতরাং জনগণকে সচেতন হতে হবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ই-কমার্স সংক্রান্ত যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদের পক্ষ থেকে কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠক হয়েছে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতির দায়িত্ব দিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তারা একমাস সময় পেয়েছেন। আগামী ২০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা।

আজকের সভায় বাণিজ্যমন্ত্রী ও সচিব উভয়ে এ বিষয়ে অগ্রগতি হওয়ার কথা জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবের কথায়, ‘এ বিষয়ে সব ইন্টেলিজেন্স, এফআইউ, বাংলাদেশ ব্যাংক, এনটিএমএসি সবাইকে নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেছি। দুই-আড়াই মাস কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’

মন্ত্রিসভা বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষ থেকে এতে যুক্ত হন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি 
উপদেষ্টাদের দফতর বন্টন: কৃষিতে নজরুল ইসলাম, রিজভী পেলেন শিল্প
সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের