সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২৩:১৭আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২৩:১৭

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে  বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 ‘সামাজিক সম্প্রীতি সুরক্ষায় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এ সভায়  স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন,‘সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যখন একটি মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন একাত্তরের পরাজিত শক্তি  ও জনগণের প্রত্যাখ্যাত  একটি মহল বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

শিক্ষকদের প্রতি এই অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে  তিনি আরও বলেন, ‘শিক্ষকরা এখনও সমাজে সবচেয়ে সম্মানী ব্যক্তিত্ব। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন শিক্ষকমণ্ডলী।

শিক্ষামন্ত্রী এ ব্যাপারে সর্বস্তরের শিক্ষকদের যার যার অবস্থান থেকে ছাত্র, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে সচেতন করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল  একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষাম্যহীন  বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ তার সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে  এদেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটে। এ সময় স্বাধীনতাবিরোধীরা সমাজ ও রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত হয়েছে।  সেই অপশাক্তি আজও অত্যন্ত সক্রিয়। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তৃতা করেন— প্রফেসর সাজিদুল ইসলাম,অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, মেহেরুন্নেছা, সামসুল হুদা, নজরুল ইসলাম, মাসুদ আহমেদ,  শরীফুল ইসলাম, মোশাররফ হোসেন মুকুল,গোলাম মোস্তফা খোশনবিশ,রেজাউল করিম সিদ্দিকী এবং আলী আশরাফ শামীম। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী