ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ২০:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২০:০০

সম্প্রতি দুর্গাপূজায় মণ্ডপে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এবারই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। হামলার ঘটনার সব কিছু বের করে ফেলেছি। জড়িতরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেনো এ ঘটনা ঘটেছে – সে বিষয়ে আপনাদের জানাতে সক্ষম হবো। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে – যেনো ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র করতে তাদের হৃদযন্ত্রে কম্পন সৃষ্টি হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানের, এদেশ মুসলমানের।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি