তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২১, ১৯:৫৪আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৯:৫৫

পৌনে দুই লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের শোভন কর্মসংস্থানের জন্য কাজ করবে বিশ্বব্যাংকের ‘রিকোভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (আরএআইএসই)’ প্রকল্প।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও বিশ্বব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। পিকেএসএফ-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এবং বিশ্বব্যাংকের পক্ষে আবাসিক প্রতিনিধি মার্সি মিয়াং টেম্বন এতে স্বাক্ষর করেন।

পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বব্যাংক ঢাকা অফিস জানিয়েছে, দেশের অনানুষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোগে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্বল্পদক্ষ ও অদক্ষ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের শোভন কর্মসংস্থানের জন্য ২৫ কোটি ডলারের একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বিশ্বব্যাংক এই প্রকল্প বাস্তবায়নে অর্থসহায়তা করছে।

পাঁচ বছর মেয়াদী ২৫ কোটি ডলারের এই প্রকল্পে ১৫ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক এবং বাকি ১০ কোটি ডলার পিকেএসএফ-এর নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হবে।

আরএআইএসই প্রকল্পের আওতায় পিকেএসএফ-এর ৭০টি সহযোগী সংস্থার মাধ্যমে সারা দেশের শহর ও উপশহরাঞ্চলে অবস্থিত ব্যবসাগুচ্ছভুক্ত ১ লাখ ৭৫ হাজার তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান ও ব্যবসায়িক সামর্থ্য বাড়াতে আর্থিক সহায়তা দেওয়া হবে। এদের মধ্যে কোভিড-১৯-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় উদ্যোগ পুনরায় সচল করতে সহজ শর্তে অর্থায়ন করা হবে। পাশাপাশি, তরুণ উদ্যোক্তাদের টেকসই ক্ষুদ্র উদ্যোগ পরিচালনা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা বৃদ্ধি এবং রফতানিমুখী শিল্পাঞ্চল ও বিদেশে কর্মসংস্থানে ইচ্ছুক কারিগরি বিষয়ে দক্ষ তরুণদের বিদেশি ভাষার প্রশিক্ষণও দেওয়া হবে। প্রকল্পে মোট অংশগ্রহণকারীর অন্তত ৩০ শতাংশ হবেন নারী।

/এসআই/এফএ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
এলএনজি আমদানিতে বাংলাদেশকে আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
জ্বালানির দাম ২৪ শতাংশ বাড়ার আশঙ্কা বিশ্বব্যাংকের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী