বাংলাদেশে বড় কিছু করতে চায় গেটস ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ১৭:০০ আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২২:৩৮

বাংলাদেশের উন্নয়ন খাতে বড় আকারে কাজ করতে চায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। কৃষি, স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের বিষয়ে ইতোমধ্যে প্রস্তাবও দিয়েছে ফাউন্ডেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয়বারের মতো সৌজন্য সাক্ষাতে টিকা ও বীজ সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন সংস্থাটির প্রধান বিল গেটস।

সোমবার গ্লাসগোতে জলবায়ু শীর্ষ সম্মেলনের সাইডলাইনে আধঘণ্টার বেশি সময় চলা এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

একটি সূত্র জানায়, বাংলাদেশের টিকা ব্যবস্থাপনার প্রশংসা করেন বিল গেটস। এ বিষয়ে আরও সহযোগিতার আগ্রহের কথাও জানান তিনি। বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছে ফাউন্ডেশন। এ কাজের পরিধিও বাড়াতে চায় তারা।

সূত্র আরও জানায়, বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য খাতের অবস্থা, বিশেষ করে কমিউনিটি ক্লিনিক সম্পর্কে বিল গেটসকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, গেটস ফাউন্ডেশনের মতো বৃহৎ সংস্থা বাংলাদেশে বড় আকারে কাজ করতে চাইছে, এটি একটি ভালো বার্তা দেবে বিশ্বকে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন

২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধানমন্ত্রী ও বিল গেটস বিভিন্ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকে পররাষ্ট্র সচিব হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল হক।

তিনি বলেন, ২০১৯ সালের পরও বিভিন্নভাবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হয়েছে। তারা দুই বছর আগে স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও কৃষি উদ্ভাবনে আগ্রহী বলে জানিয়েছিল।

/এসএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সড়কের পাশে বৃদ্ধকে দেখে হঠাৎ থামলো প্রধানমন্ত্রীর গাড়ি, মাথায় দিলেন হাত বুলিয়ে
বৃষ্টিতে ভিজে মাটি কেটে বাঁধ উদ্বোধনে প্রধানমন্ত্রী, দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের অভিবাদন
গুপ্ত দলটি জনগণের বিরুদ্ধে আর বিএনপি দেশের কল্যাণে কাজ করছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি