উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপনের সক্ষমতা অর্জন করেছে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৪:১২

প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব স্থাপনা, ব্যবস্থাপনা ও জনবল দিয়ে অত্যাধুনিক বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর ফলে আনুমানিক ৪ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৩ কোটি টাকা) সাশ্রয় হয়েছে।

রাষ্ট্রায়ত্ত এই সংস্থার প্রকৌশলীরা বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যথাযথ কারিগরি জ্ঞান অর্জনের পর বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে গত ২০ অক্টোবর ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেন। আজ (৪ নভেম্বর) সফলভাবে ল্যান্ডিং গিয়ার পরিবর্তন সম্পন্ন হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘ল্যান্ডিং গিয়ার পরিবর্তন একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ। প্রতি ১০ বছর পরপর ল্যান্ডিং গিয়ার পরিবর্তনের পর ওভারহোল করা হয়। বিমানের চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ রয়েছে, এর মধ্যে প্রথমটির ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন সম্পন্ন হলো। আগামী মাসে বিমানের নিজস্ব ব্যবস্থাপনায় আরেকটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন করা হবে।’

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, আগে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপনের কাজটি করাতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হতো। চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার প্রতিস্থাপন কাজ সম্পন্ন হলে বিমানের প্রায় ১৬ লাখ মার্কিন ডলার (পৌনে ১৪ কোটি টাকা) সাশ্রয় হবে।

এর আগে ড্রিমলাইনারের সি-চেক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে নিজেদের সক্ষমতার প্রকাশ ঘটিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশলীরা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি