যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮:১৯

যুক্তরাজ্য থেকে পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ। এরমধ্যে দুটি বাংলাদেশে তৈরি হবে এবং তিনটি যুক্তরাজ্যে।

শুক্রবার (৫ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে অত্যন্ত উষ্ণ আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু মোটামুটি আমরা নীতিগতভাবে সম্মত যে পাঁচটা জাহাজ নেবো। এরমধ্যে তিনটা তারা তৈরি করবে এবং দুটি আমরা করবো। আমাদের জাহাজ বানানোর ডকে উন্নয়নের কাজ তারা করবে।’

অন্যান্য অনেক বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি হবে এবং দুই দেশ যৌথভাবে এটি উদযাপন করবে বলে ঠিক করা হয়েছে।’

এ ছাড়া বাংলাদেশের একটি উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাজ্য কাজ করবে, বলেন মন্ত্রী।

আরও পড়ুন:

বাংলাদেশের কাছে যেসব অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাজ্য

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের