যুক্তরাজ্যের অস্ত্র কেনার প্রস্তাবে সম্মতি দেয়নি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ২০:২৬আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০:৫৬

লন্ডন থেকে অস্ত্র কেনার প্রস্তাব দেওয়া হলেও তাতে সম্মতি দেয়নি বাংলাদেশ। রবিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ কথা বলেন।

যুক্তরাজ্য পাঁচটি যুদ্ধজাহাজ কেনার প্রস্তাব দিয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, প্রস্তাবে ছিল—দুটি আমাদের দেশে বানানো হবে এবং বাকিগুলো তাদের দেশে বানাবে। দ্বিতীয়ত, তারা আমাদের ডকইয়ার্ডও উন্নত করবে।

তিনি বলেন, আমরা বলেছি বিষয়টি দেখবো। এখনও সম্মতি দিইনি। অন্য যে প্রস্তাবগুলো আছে সেগুলোও পরে দেখবো বলে জানিয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের বৈঠক হয়েছে এবং তিনি সবাইকে বলেছেন বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য, শিক্ষা ও জীবনের মানোন্নয়ন।

এর আগে ৫ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিমের উপস্থিতিতে বলেছিলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে ন্যাভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। আমরা নীতিগতভাবে সম্মত যে পাঁচটা নেবো। এরমধ্যে তিনটা তারা তৈরি করবে, দুটো আমরা করবো। আমাদের জাহাজ বানানোর ডক উন্নয়নের কাজ তারা করবে।’

ফ্রান্স সফর

ফ্রান্সের অনেক বড় বড় কোম্পানির প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি স্যাটেলাইট এর আগে তাদের কাছ থেকে কেনা হয়েছিল। তারা আরেকটি বিক্রি করতে চায়।

তিনি আরও বলেন, তারা রাডার বিক্রিতেও আগ্রহী। এর আগে তারা রাডার সিস্টেম বিক্রি করেছে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া, এয়ারবাসের প্রতিনিধি দেখা করে বলেছেন—‘আপনারা বোয়িং নিয়েছেন, এবার আমাদের কাছ থেকে নিন।’

/এসএসজেড/এফএ/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহু হয়তো আমার টয়লেটে আড়ি পাতার যন্ত্র বসিয়েছিলেন: বরিস জনসন
ডেইলি মেইলে চাকরি পেলেন বরিস জনসন
সাংবা‌দিকতা না সংসদ, ব‌রিস কোথায় ফির‌ছেন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম