আদালতের অবকাশকালীন ছুটি কমাতে প্রধান বিচারপতির কাছে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ২১:২০আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২২:১৮

করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের এবং আগামী বছরগুলোতে ছুটি কমিয়ে আনার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে একটি আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে এর সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ আবেদন জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, করোনার প্রকোপ বাড়ায় ৫ এপ্রিল থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে আসছিল। লকডাউন শিথিল হওয়ার পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে আদালতের কার্যক্রম শুরু হয়। ১৯ আগস্ট এক দরখাস্তে করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে ২০২১ সালের সব অবকাশকালীন/ঐচ্ছিক ছুটি বাতিল ও পরবর্তী বছরগুলোতে ছুটি কমিয়ে আনার আবেদন জানানো হয়। পরে সুপ্রিম কোর্টের পূর্ব নির্ধারিত সেপ্টেম্বরের ছুটি বাতিল হয়।

তিনি আরও বলেন, ‘আপনি (প্রধান বিচারপতি) নিশ্চয়ই অবগত আছেন, দেশব্যাপী দীর্ঘদিন আদালত বন্ধ থাকায়/সীমিত পরিসরে চালু থাকায় শুধু ন্যায়বিচারই লঙ্ঘিত হয়নি, অনিষ্পন্ন মামলার সংখ্যাও বেড়েছে। এ পরিস্থিতিতে সমিতি মনে করে, সুপ্রিম কোর্টসহ দেশের সকল অধস্তন আদালতের ২০২১ সালের ডিসেম্বরের ক্যালেন্ডারভুক্ত সকল অবকাশকালীন ছুটিসহ পরবর্তী বছরগুলোর ছুটি কমিয়ে এ ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব।’

/বিআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি