বিএনপি চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৯:৪০আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২০:০৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়, বিএনপি চায় খালেদা জিয়া সবসময় অসুস্থ থাকুক। তাহলে উনারা সবসময় বলতে পারবেন যে তাকে বিদেশ পাঠাতে হবে। তারা তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন, যা অনভিপ্রেত।

রবিবার (২১ নভেম্বর) রাজধানীর বনানীতে ‘বিশ্ব টেলিভিশন দিবস’ উপলক্ষে ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো’ আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে খালেদা জিয়াকে বিদেশে নিতে বিএনপির শনিবারের গণঅনশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘গতকাল খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন জায়গায় গণঅনশন করা হয়েছে। নয়াপল্টনের কার্যালয়ের সামনে দোকানপাট থেকে খবর যেটি জানা যাচ্ছে, গণঅনশনের সময় সেখানে খাবারের দোকানগুলোতে ভালো বেচা-বিক্রি হয়েছে। সেখানে অনেক রাজনৈতিক নেতা বক্তব্য রেখেছেন, যাদের মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মনে করে। যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছেন। সেখানে গিয়ে অনেকেই তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছেন।’

ড. হাছান বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে—বাংলাদেশে হাজার হাজার, লাখ লাখ মানুষের চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসা হচ্ছে। বাংলাদেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও হয়েছে। খালেদা জিয়াকে তার হাঁটুর ব্যথার জন্য কিংবা পেটের অসুবিধার জন্য কেন বিদেশ পাঠাতে হবে।’

‘কথায় কথায় তারা খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, নাকি খালেদা জিয়া পালাতে চাচ্ছেন, সেটিই হচ্ছে প্রশ্ন’ বলেন তথ্যমন্ত্রী।

আগেও খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিলেন, তখনও বিএনপি তাকে ‘বিদেশ পাঠানোর’ এই জিকির তুলেছিল। কিন্তু তিনি দেশেই চিকিৎসায় ভালো হয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘অবশ্যই খালেদা জিয়া সুস্থ থাকুক, দ্রুত সুস্থ হয়ে ঘরে ফেরত যান, আমিও সেই কামনা করি। কিন্তু এ নিয়ে রাজনীতি অনভিপ্রেত।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের