ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ০৬:৫১আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০:২০

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানায়, ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। ভারত ও মিয়ানমার সীমান্তের কাছে ছিল কেন্দ্রের অবস্থান, যা ঢাকা থেকে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে প্রায় ৩৪৭ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ১৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভারত, ভুটান ও চীনের কিছু অংশেও কম্পনটি অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস। বাংলাদেশে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, রাজশাহী, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে।

এর আগে চলতি বছরের ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সর্বশেষ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। সে সময় রাজধানীসহ চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানেও ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল।

/এমপি/
সম্পর্কিত
ঢাকায় ভূমিকম্প অনুভূত
চীনের ৫.২ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেল দম্পতির, ধসে পড়লো ১৩ ভবন
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি