সংসদে বিল পাস

নিরাপত্তা ও বাবুর্চি ভাতা পাবেন বিচারপতিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৪:৩৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪:৩৫

উচ্চ আদালতের বিচারকদের বেতন সংক্রান্ত আগের অধ্যাদেশ বাতিল করে বাংলায় নতুন আইন করতে সংসদে একটি বিল পাস হয়েছে। এতে বিচারকদের বেতন না বাড়লেও কিছু ভাতা যোগ হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক রবিবার ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১ সংসদে পাসের প্রস্তাব করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠান এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তির পর বিলটি কণ্ঠভোটে পাস হয়। শনিবার বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী।

১৯৭৮ সালের ‘সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনিরেশন অ্যান্ড প্রিভিলেজেস)’ বাতিল করে নতু্ন আইন করার জন্য বিলটি পাস হয়েছে।

সর্বশেষ ২০১৬ সালে বিচারকদের বেতন-ভাতা বাড়ানো হয়। বর্তমানে প্রধান বিচারপতি এক লাখ ১০ হাজার টাকা, আপিল বিভাগের বিচারক এক লাখ পাঁচ হাজার টাকা এবং হাইকোর্ট বিভাগের বিচারক ৯৫ হাজার টাকা বেতন পান। এ ছাড়া বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতাও পান তারা, যা নতুন আইনেও বলবৎ থাকছে।

বিলে প্রধান বিচারপতির ‘নিয়ামক ভাতা’ বাড়ানো হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতি মাসে ১২ হাজার টাকা হারে এই ভাতা পান। নতুন আইনে তা ২৫ হাজার করা হয়েছে।

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকরা আগের মতোই আট হাজার ও পাঁচ হাজার টাকা নিয়ামক ভাতা পাবেন।

বিলে বলা হয়েছে, উচ্চ আদালতের একজন বিচারক তাদের বাসায় একজন বাবুর্চির পরিবর্তে প্রতি মাসে ১৬ হাজার টাকা করে ‘কুক ভাতা’ পাবেন।

বর্তমান আইনে একজন বিচারক ‘ডমেস্টিক এইড’ ভাতা পান। বিলে সেটা রাখা হয়নি।

বিলে বলা হয়েছে, বিচারকরা তাদের ইয়ারমার্কড, স্বতন্ত্র, একক বাসা, বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে একজন করে নিরাপত্তা প্রহরী পদের সুবিধার পরিবর্তে প্রতিমাসে ১৬ হাজার টাকা সিকিউরিটি ভাতা প্রাপ্য হবেন।

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম