২৩ মার্চের মধ্যে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৭:১১আপডেট : ২০ মার্চ ২০২৫, ২০:০৫

ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই তারিখের মধ্যে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এদিকে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের (গেজেটেড ও নন-গেজেটেড), পাশাপাশি সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড কর্মকর্তাদেরও ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও একই দিনে তাদের ভাতা পাবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশে ঈদুল ফিতর আগামী ৩১ মার্চ পালিত হতে পারে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ থাকবে। তবে কিছু শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হতে পারে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রেকর্ড ভেঙে ইতালিতে দীর্ঘতমস্থায়ী সরকার মেলোনির
রেকর্ড ভেঙে ইতালিতে দীর্ঘতমস্থায়ী সরকার মেলোনির
জুয়ার ওয়েবসাইটে টোপ, এরপর টাকা যেতো বিদেশে: গ্রেফতার ৪
জুয়ার ওয়েবসাইটে টোপ, এরপর টাকা যেতো বিদেশে: গ্রেফতার ৪
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
এআইইউবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার
এআইইউবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার