বিদেশ ফেরত অভিবাসীদের চাকরিতে পুনর্বহালের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৮:০১

কোভিড-১৯-এর কারণে কর্মচ্যুত এবং স্বদেশে ফিরে আসা সব অভিবাসী কর্মীকে দ্রুত স্বাগতিক দেশসমূহে চাকরিতে পুনর্বহালের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২৯ নভেম্বর) জেনেভায় অন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল সভায় পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চাকরির নিশ্চয়তাসহ সব ধরনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাগতিক দেশসমূহকে আহ্বান জানান।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব অভিবাসী কর্মীর জন্য দ্রুত কোভিড-১৯ টিকা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিবাসী কর্মীরা তাদের স্বদেশ এবং স্বাগতিক দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের আয়ের মাধ্যমে লাখ লাখ পরিবারের জীবিকার সংস্থান হয়।’

এ সময় করোনা মহামারির কারণে চাকরি হারিয়ে বাংলাদেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের পুনর্বাসন করার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মন্ত্রী সবাইকে অবহিত করেন।

আইওএম’র মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো সভায় সভাপতিত্ব করেন। কলম্বিয়া, ফিলিপাইন ও ভেনেজুয়েলার রাষ্ট্রপতিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি সভায় যোগদান করেন।

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের