খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে শিগগিরই অভিমত: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১৬:১৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬:১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে করা আবেদনের ওপর খুব শিগগিরই আইন মন্ত্রণালয় তাদের অভিমত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর লেকশো’র হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

খালেদা জিয়ার আবেদনটি নিষ্পত্তিতে দীর্ঘসময় ব্যয় হওয়ার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে বিএনপি সমর্থিত ১৫ জন আইনজীবী এসেছিলেন। তাদের বক্তব্যের মধ্যে কোথাও আইনি কোনও সাপোর্ট আছে কিনা, সেটা দেখেছি। কিন্তু কোনও সাপোর্ট আমি পাইনি। তাদের বক্তব্য কোনও আদালত সাপোর্ট করেননি। বরং আমি যে বক্তব্য দিয়েছি, সেটা সংসদেও বলেছিলাম, অনেক রায়ে সেটারই সাপোর্ট আছে। তবে খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দেবো।’

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে মানবিক হওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাকে আইনের মধ্যে থেকেই দেখতে হবে। সরকার যখন কোনও পদক্ষেপ নেয়, তারা আরবিট্রারি পদক্ষেপ নিতে পারে না। তাই সরকারকে আইনি পদক্ষেপ নিতে হয়। এর আগে প্রধানমন্ত্রীর যে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল, তাও কিন্তু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার বিধান মতে।’

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী