র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন আইন প্রতিষ্ঠান নিয়োগের চিন্তা সরকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২১, ১৯:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ২০:০২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের একটি আইন প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে চিন্তা করছে সরকার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর)  আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, যাতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।’

নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনও আইনি প্রতিষ্ঠান নিয়োগ করা যায় কিনা, সেটি আমরা দেখছি।’

র‌্যাবের বিষয়ে যে বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেগুলোর জবাব যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর র‌্যাব এবং এই সংস্থার সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল