অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক শিল্পকলা একাডেমির একাংশের কর্মীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২২, ২০:২১ আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২০:২৯

বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শিল্পকলা একাডেমির একাংশের কর্মীরা। কর্মবিরতি চলাকালে শিল্পকলার গেট খুলবে না, অফিস চলবে না এবং একাডেমিতে উৎসব-মেলা হবে না বলে জানানো হয়েছে। মঙ্গলবার তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ ও মিছিল থেকে এসব তথ্য জানানো হয়। তাদের দাবি মেনে বাস্তবায়নের কাজ শুরু না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এ সময় শিল্পকলা একাডেমি থেকে কোনও সেবাও দেওয়া হবে না।

দুপুরের পর থেকে কিছু কর্মকর্তা ও কর্মচারী একাডেমির মাঠে জড়ো হতে শুরু করেন। সভা শেষে কর্মবিরতির সিদ্ধান্ত নেন তারা। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে এ কর্মীরা সংগঠিত হয়েছেন বলে দাবি করা হয়।

অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক শিল্পকলা একাডেমির একাংশের কর্মীদের

তাদের দাবি, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি শিল্পকলার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে চায়।

উল্লেখ্য, কত কয়েক মাস ধরে শিল্পকলা একাডেমির দুর্নীতির নানা বিষয় গণমাধ্যমে বের হয়ে আসার পর সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে মহাপরিচালকের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত জানায় দুর্নীতি দমন কমিশন।

এই তদন্ত প্রক্রিয়া ব্যাহত করতে জেলা কালচারাল অফিসারদের সমন্বয়ে এই আন্দোলন গড়ে তোলার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মনে করেন অনেক কর্মকর্তা-কর্মচারী।

উল্লেখ্য, চাকরির বিধান অনুযায়ী, এই জেলা কালচারাল অফিসারদের একাধিকবার বদলিকৃত জেলায় যাওয়ার নির্দেশ দেওয়া হলেও তাদের অনেকেই এখনও সেই নির্দেশ পালন করেননি।

সমাবেশ থেকে বলা হয়, বুধবার থেকে কর্মবিরতি চলবে। ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’ স্লোগানে শেষ হয় সভা।

অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক শিল্পকলা একাডেমির একাংশের কর্মীদের

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস করেছি। সেসময় পর্যন্ত বিষয়টি কানে আসেনি। কাল অফিস সময়ে খোঁজ নেবো।’

/ইউআই/এফএ/
সম্পর্কিত
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
নজরুল বর্ষে ‘আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’
শিল্পকলায় ঐতিহ্যের দেয়াল আর বিভাজনের কৃত্রিম বার্তা 
সর্বশেষ খবর
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ধর্মীয় লেবাসকে পুঁজি করে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপন
ধর্মীয় লেবাসকে পুঁজি করে সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে: জহির উদ্দিন স্বপন
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি