গুজব বন্ধে প্রয়োজনে ইউটিউব বন্ধ করে দিন, সংসদে সরকারি দলের এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৪:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৪:৩৬

ইউটিউবে অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে প্রয়োজনে বাংলাদেশে ভিডিও শেয়ারিং জনপ্রিয় এই সাইট বন্ধের দাবি তুলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এমন দাবি তোলেন।

ময়মনসিংহ-৩ আসনের এই এমপি বলেন, প্রায়শই ইউটিউবে এমন গুজবের ভিডিও দেখি। এ যেমন- ‘আজই খালেদা জিয়া মারা যাচ্ছেন’, ‘শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন’। আবার দেখি সেনা প্রধানদের টেনে নামানো হচ্ছে। এই যে প্রচার প্রোপাগান্ডা ইউটিউবে আমরা দেখি.. এগুলো কোত্থেকে আসছে? এটা কী আজগুবি আসছে? এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে- দেশের তথ্য মন্ত্রণালয় কী করে, আমরা বুঝি না।

তিনি আরও বলেন, ‘কালকে হয়তো সকালে ঘুম থেকে উঠে শুনবেন, শেখ হাসিনা ক্ষমতায় নেই— এই যে কথাগুলো বলা হয়। আমরা স্তম্ভিত হয়ে যাই। এসব ভিডিওতেই আবার বলা হয় সত্য ঘটনা!, এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। গ্রামের সহজ-সরল মানুষ এসব দেখে ভাবেন, না জানি বাংলাদেশে কী হচ্ছে! 

তথ্য মন্ত্রণালয়কে উদ্দেশ করে বলেন, ‘আমি বলবো, দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। ক্রিমিনাল ও স্বাধীনতা বিরোধীদের সাথে আমাদের কোনও আপস থাকতে পারে না।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান