হজে যাওয়া নির্ভর করছে দ্বিপাক্ষিক হজ চুক্তির ওপর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৭:৪২আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৪২

সৌদি সরকারের সঙ্গে চুক্তির ওপর চলতি বছরের হজে বাংলাদেশের অংশগ্রহণ নির্ভর করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, দ্বিপাক্ষিক হজ চুক্তি সম্পাদিত হলে, বাংলাদেশ হতে কতজন হজ পালনের সুযোগ পাবেন তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। আশা করি, এই বছরে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজে যেতে পারবেন।

বুধবার (২৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গত ৫ বছরে হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করবার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম মন্ত্রণালয় হতে গত ৫ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয় নাই। তবে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৯ সালের হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১' গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোন এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া থেকে উদ্ধার হলো ধর্মমন্ত্রীর আইফোন
প্রতিমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ছাত্রলীগ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে