টানা তিন দিন ১৫ হাজারের বেশি শনাক্ত, মৃত্যু ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ১৭:১৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:৪৬

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজারের বেশি রোগী। এ নিয়ে টানা তিন দিন ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৫ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ শতাংশের বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৮০৭ জন। বুধবার (২৬ জানুয়ারি) ১৫ হাজার ৫২৭ জন ও মঙ্গলবার (২৫ জানুয়ারি) ১৬ হাজার ৩৩ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর।

সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৮ হাজার ২৮৮ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৯ হাজার ৫৭৯টি, পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৪২৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৩ লাখ ১০ হাজার ৬৭৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৩ লাখ ৮৩ হাজার ৯৮৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৯ লাখ ২৬ হাজার ৬৯০টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৯৮ শতাংশ, এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৪ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পাঁচজন পুরুষ, ১০ জন নারী। করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৮০ জন আর নারী ১০ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী চার জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী তিন জন, ৪১ থেকে ৫০ আর ৭১ থেকে ৮০ বছর বয়সী দুজন, ১১ থেকে ২০, ২১ থেকে ৩০, ৩১ থেকে ৪০ এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী একজন করে। 

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ১৫ জনের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগের। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আট জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগের তিন জন, রাজশাহী বিভাগের দুজন আর বরিশাল ও রংপুর বিভাগের মারা গেছেন একজন করে।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে আট জনের। বাকি সাত জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান