গত সপ্তাহে মারা যাওয়া ৭৩ শতাংশই টিকা নেননি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৬

করোনাভাইরাসের অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে ৫৩ শতাংশ। তবে যারা মারা গেছেন তাদের মধ্যে ৭৩ দশমিক ৫ শতাংশই করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, গত সপ্তাহে (২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ জন। তার আগের সপ্তাহে (১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) মারা গিয়েছিলেন ১৪৬ জন। অর্থাৎ, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু কমেছে ৫৩ দশমিক ৪ শতাংশ।

আর গত সপ্তাহে মারা যাওয়া ৬৮ জনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি ৫০ জন। শতকরা হিসাবে ৭৩ দশমিক ৫ শতাংশ। আর টিকা নিয়েছেন ১৮ জন, যা ২৬ দশমিক ৫ শতাংশ।

অধিদফতর জানায়, যে ১৮ জন টিকা নিয়েছেন তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন তিন জন, দ্বিতীয় ডোজ ১৪ জন আর একজন নিয়েছিলেন বুস্টার বা তৃতীয় ডোজ।

মারা যাওয়া ৬৮ জনের মধ্যে শতকরা ৬০ দশমিক তিন শতাংশই আগে থেকেই অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদের মধ্যে পুরুষ ৪০ জন আর নারী ২৮ জন।

মারা যাওয়াদের মধ্যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন ৫৬ দশমিক এক শতাংশ। এরপর রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনিরোগ ও স্ট্রোকসহ অন্যান্য রোগ।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম